PANCHAKOTE RAJ BHAGINI NIVEDITA VIDYAPITH

Advised by : BELUR MATH, HOWRAH

Managed by : KASHIPUR MAA SARADA MISSION

Affiliated to : Ramakrishna Vivekananda Bhaba Prachar Parisad (Burdwan - Bankura - Purulia)

ESTD : 28th January, 2000

Prayer Songs

Home Prayer Songs
Bankim Chandra Chatterjee
বন্দে মাতরম
(~ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ~)

সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ শস্যশ্যামলাং মাতরম্!
শুভ্র-জ্যোত্স্না-পুলকিত-যামিনীম্
ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্
সুহাসিনীং সুমধুরভাষিণীম্
সুখদাং বরদাং মাতরম্॥

কোটি কোটি কণ্ঠ কলকল-নিনাদ-করালে,
কোটি কোটি ভুজৈধৃত-খর-করবালে,
অবলা কেন মা এত বলে!
বহুবল ধারিণীং নমামি তারিণীং
রিপুদল-বারিণীং মাতরম্॥

তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম
ত্বং হি প্রাণাঃ শরীরে
বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি
তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে॥

ত্বং হি দুর্গা দশ-প্রহরণ-ধারিণী
কমলা কমলদল-বিহারিণী
বাণী বিদ্যাদায়িনী
নমামি ত্বাং নমামি কমলাং অমলাম্ অতুলাম্
সুজলাং সুফলাং মাতরম্
বন্দে মাতরম্॥

Rabindranath Tagore
জন গণ মন
(~ রবীন্দ্রনাথ ঠাকুর ~)

জনগণমন-অধিনায়ক জয় হে
ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা
দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা
উচ্ছল জলধিতরঙ্গ।
তব শুভ নামে জাগে,
তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে
ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয়, জয় হে।

```